সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

আর্জেন্টিনার সমর্থক হয়েও ‘মুসলিম’ মিশরের জয় চাইলেন বর্ষা

চিত্রনায়িকা বর্ষা

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা।

ফুটবলে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত বর্ষা। তবে ম্যাচের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন। Argentina vs Egypt.’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। একাংশের নেটিজেন বর্ষার অনুভূতির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেন, মুসলিম দেশ হিসেবে মিশরের প্রতি সমর্থন জানানো সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত।

অন্যদিকে, অনেক আর্জেন্টিনা সমর্থক দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, খেলাধুলাকে ধর্মের সঙ্গে না জড়ানোই উচিত।

তবে পোস্টটি নিয়ে বর্ষা এখন পর্যন্ত কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা মন্তব্য করেননি।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলাপ-আলোচনা।

এনএনবাংলা/