সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

আজ আলি খামেনির দাফন, মাশহাদে জনসমুদ্র

ছবি: আলজাজিরা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত পর্ব আজ বৃহস্পতিবার (৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ মাশহাদের রাস্তায় নেমেছেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ মাশহাদে জড়ো হচ্ছেন। শহরজুড়ে শোকাবহ পরিবেশের পাশাপাশি মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এদিন অনেককেই ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে। এ ছাড়া কয়েকজনের হাতে এমন প্ল্যাকার্ডও ছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত স্লোগান লেখা ছিল।

খামেনির জানাজার দায়িত্ব তদারক করা দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনি ও তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি ইরাক থেকে মাশহাদের হাশেমিনেজাদ বিমানবন্দরে পৌঁছেছে।

গত শুক্রবার থেকে ইরানজুড়ে আলি খামেনির শেষ বিদায় উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শুরু হয়। ইরান ও ইরাকের একাধিক শহরে এসব আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে। তার প্রতিটি জানাজায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই আলি খামেনি তার নিজ বাসভবনে নিহত হন। চার মাসের বেশি সময় পর অবশেষে আজ তার দাফনকার্য সম্পন্ন হতে যাচ্ছে।

এদিকে গত দুই দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র আবারও পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/