সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কালকিনিতে শিক্ষক হত্যাচেষ্টা ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনকে পিটিয়ে হত্যাচেষ্টা ও  হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিমউদদীন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।

বক্তারা কঠোর  হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক রাজনের হামলার ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। সবশেষে হামলাকারীদের অবিলম্বে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমাজ।

সম্প্রতি শিক্ষক রাজন শিকদার স্কুল ছুটি শেষে বিকালে বাড়িতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে কয়েকজন তাকে রড দিয়ে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙ্গে দেয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কালকিনি থানায় মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

এনএনবাংলা/