Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর বাংলাদেশের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তাকে স্বাগত জানাবে, কারণ সরকার ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরলেও সরকার তাকে স্বাগত জানাবে এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার আওতায় বিচার কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে। জনগণের প্রত্যাশা, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে তা বহাল থাকবে এবং আইনি প্রক্রিয়া শেষে তা কার্যকর হবে।

এ সময় তিনি আরও বলেন, সরকার জনগণের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চায়। তার ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিরও ভূমিকা ছিল এবং যথাযথ মর্যাদার সঙ্গে জুলাই মাসের কর্মসূচি পালন করা হবে।

এনএনবাংলা/