সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৯২

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৯২ জনের শরীরে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭২টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৯২০ জন। এ সময়ে নতুন করে ৮৫১টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৭টি শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ১৬৪। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জন। এর মধ্যে মোট ৯৬ হাজার ৮৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৯৩ হাজার ২৬০ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন করে ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়।

এছাড়া সোমবার (১৩ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়।

এনএনবাংলা/