সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে এসব পরীক্ষা পুনরায় শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য পৃথক নতুন রুটিন প্রকাশ করা হবে। এছাড়া বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধনের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এনএনবাংলা/