রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে পরিচালিত ওই অভিযানে নজরুল ইসলামকে আটক করা হয়।
তিনি বলেন, ‘নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী।
এনএনবাংলা/
