Skip to content

হাসিনাকে এয়ারপোর্ট থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন, তাহলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আপামর জনগণ, ১ হাজার ৪০০ শহীদ পরিবার, তিন লাখ আহত ব্যক্তি এবং লাখো ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও মন্তব্য করেন তিনি।’

আওয়ামী লীগের পুনর্বাসনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে। যাদের সেই পরিকল্পনা রয়েছে, তারা তা বাস্তবায়নের চেষ্টা করে দেখুক। মাঠে নামলেই কার কতটুকু সাহস ও সক্ষমতা আছে, সেটি স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/