সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

ছবি: সংগৃহীত

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি না রাখার অভিযোগে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে আদালতে উপস্থিত হয়ে তিনি মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলাটি করেন অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’-র সংশ্লিষ্ট ব্যক্তি আমিনুল ইসলাম। মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। আমিনুল ইসলাম দাবি করেন, শাড়িটি নিয়ে প্রচারণা করার পাশাপাশি মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে তানজিন তিশা যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

মামলার আগে তানজিন তিশাকে আইনি নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে বাদীপক্ষের দাবি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন জমা দেয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার দাবি করেছেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেছিলেন, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

এনএনবাংলা/এফএস