সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পূর্ব লন্ডনে সিলেটী তরুণ খুন

জেলা প্রতিনিধি, সিলেট :
পূর্ব লন্ডনে ২২ বছরের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণ হত্যাকান্ডের শিকার হয়েছে। নিহত মো. আকিল মেহেদী (২২) একজন কোরআনে হাফেজ ছিলেন বলে তার পরিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের কানিশাইল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিয়াউর রহমানের ছেলে।
তিনি মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করে গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। তার মা-ও একজন কোরআন শিক্ষিকা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (৭ নভেম্বর) মৃতদেহটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকা- হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।
টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ রবিবার বলেন, সাবিনা নেসাকে খুনের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্যে এ নিয়ে পাঁচ বাংলাদেশি হত্যাকা-ের শিকার হলেন। মেহেদীর মতো একজন তরুণ কোরআনে হাফিজের মরদেহ উদ্ধারের ঘটনায় কমিউনিটি গভীরভাবে শোকাহত।