সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে পোস্ট করেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বা অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি আরও জোরালো করলেন তিনি।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত ট্রাম্পের ওই মানচিত্রে হরমুজ প্রণালির ওপর একটি বৃত্ত আঁকা হয়েছে। এর ওপরে লেখা রয়েছে—‘নতুন মার্কিন ভূখণ্ড’। একই সময়ে দেওয়া পৃথক এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না। পরবর্তীতেও আলোচনার কোনো পরিকল্পনা নেই। নৌ অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর আছে। হরমুজ প্রণালি উন্মুক্ত এবং সেখানে চলাচল স্বাভাবিক। সব মাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা নিষ্ক্রিয় করা হয়েছে।’

ট্রাম্পের এই বার্তার আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি বক্তব্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

গালিবাফের উল্লেখ করা শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা অর্থ ছাড় এবং সব ফ্রন্টে সামরিক অভিযান ও হুমকি বন্ধ করা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রথমবারের মতো হরমুজ প্রণালি দখলের ধারণা সামনে আনেন ট্রাম্প। কিছুটা রসিকতার সুরে তিনি বলেছিলেন, দ্রুতই প্রণালিটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। এর প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি তাদেরই থাকবে।

অন্য দেশের ভূখণ্ড দখলের হুমকি দেওয়ার ঘটনা ট্রাম্পের জন্য নতুন নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার হুমকি দিয়েছিলেন তিনি। পরে গ্রিনল্যান্ড দখল এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এসব হুমকির কোনোটি বাস্তবে রূপ নেয়নি।

এনএনবাংলা/