সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিআরটিসির ব্যতিক্রমী ‘মহিলা বাস সার্ভিস’

রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’

দুর্ঘটনার কবলে নারীদের জন্য বিশেষায়িত ‘পিংক বাস’। ছবি: সংগৃহীত

নারীদের জন্য বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস চালুর প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামার কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

একাধিক ভিডিওতে দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় পৌঁছানোর পর বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসটির ধাক্কা লাগে। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির উদ্যোগে চালু করা হয়েছে ব্যতিক্রমী এই ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’। বিশেষায়িত এই পরিবহনসেবার অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসগুলোর চালক ও কন্ডাক্টর—দুজনই নারী।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হয়েছে এই বিশেষ বাস সার্ভিস। বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর আওতায় মোট ১৪টি বিশেষ বাস দিয়ে সেবা শুরু হয়েছে।

এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকায় চালু হওয়া ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে।

নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার উদ্যোগ হিসেবে আলোচনায় আসা পিংক বাস সার্ভিসটি উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার মুখে পড়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে।

এনএনবাংলা/