সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে সোচ্চার এলাকাবাসী

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৭ বৎসর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বিলডোরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নিশ্চিন্তপুর (দিগারকান্দা) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুরে উপজেলার পূর্ব নিশ্চিন্তপুর এলাকায় কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. আলাল উদ্দিন হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার সময় কিশোরী বাড়িতে একা ছিল। অভিযুক্ত রফিকুল ইসলাম তাকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে কিশোরীকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর কিশোরীর পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বজনদের অবহিত করে এবং পরে থানায় অভিযোগ দায়ের করে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা ও চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এনএনবাংলা/