সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান

ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নতুন মন্ত্রিসভার চার সদস্যের শপথ নেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ড. আবদুল মঈন খানও রয়েছেন বলে একাধিক সূত্রের বরাতে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন ও পুনর্বণ্টনের সম্ভাবনার কথাও জানা গেছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এ দায়িত্বের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ছাড়াও একাধিক নেতার নাম আলোচনায় ছিল।

ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি অর্থনীতি ও প্রশাসনিক বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের জুনেও তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাকে কাজ করতে হবে।

এনএনবাংলা/