সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা প্রায় দুই লাখ বিদেশি নাগরিকের অস্থায়ী ব্যবসা ও পর্যটন ভিসা (বি-১ ও বি-২) বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এই পদক্ষেপ বাস্তবায়নে কাজ শুরু করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরবর্তীতে স্থায়ী থাকার জন্য আশ্রয়ের আবেদন করা বিদেশিদের চিহ্নিত করে এই ভিসাগুলো বাতিল করা হবে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ ভিসাগুলো এই প্রক্রিয়ার আওতায় আসবে, যা মার্কিন ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা হতে যাচ্ছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, “স্বল্প মেয়াদী দর্শনার্থী হিসেবে অ-অভিবাসী ভিসায় অনেক বিদেশি যুক্তরাষ্ট্রে আসেন। আসার পর তারা আশ্রয় চেয়ে আবেদন করেন এবং স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা শুরু করেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই আবেদনকারীদের শনাক্ত এবং তাদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

কত সংখ্যক আবেদনকারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তা অবশ্য বলতে চানটি পিগোট।

এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, প্রক্রিয়াটি চলমান থাকবে। তাই এখনই সুনির্দিষ্টভাবে বলার উপায় নেই যে কত জন আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে।

এখন থেকে স্বল্পমেয়াদি ভিসা দেওয়ার আগেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়তা নেওয়া হচ্ছে যে তারা দেশে পৌঁছে আশ্রয়ের কোনো আবেদন করবেন না।

এনএনবাংলা/এফএস