সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

পেছালো মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায়

ছবি: সংগৃহীত

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ঠিক করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নতুন এ দিন ধার্য করেন।

মামলায় আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানি করেন।

আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরপরই রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে মূল শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল নিজে, কিন্তু বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এই কারণ দেখিয়েই সময় চাওয়া হয়, আর আদালত তা মঞ্জুর করে রায়ের জন্য নতুন দিন নির্ধারণ করে দেন।

এর আগে গত সোমবার (২৪ আগস্ট) এই মামলার রায়ের জন্য মঙ্গলবার অর্থাৎ পঁচিশে আগস্ট দিন ঠিক করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই তারিখ আবার পরিবর্তন করতে হলো।

গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ মামলায় গত ১১ আগস্ট থেকে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

এনএনবাংলা/এফএস