সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ

ছবি: শবনম ফারিয়ার ফেসবুক থেকে নেওয়া

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেম ও রোমান্টিক গল্পনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার ব্যঙ্গাত্মক মন্তব্য করে সেই নোটিশের দাবির সমালোচনা করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই।’

এরপর আইনি নোটিশের দাবিকে ব্যঙ্গ করে একের পর এক মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, এখন থেকে শুধু পরকীয়ার নাটক হতে পারে। কিংবা ‘এক স্বামীর চার স্ত্রী’ ধরনের গল্প বানানো যেতে পারে, যেখানে সবাই একসঙ্গে ঘুরবে, খাবে ও টিকটক করবে।

চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো বিষয় নিয়েও নাটক নির্মাণ করা যেতে পারে বলে ব্যঙ্গ করেন ফারিয়া। এমনকি তার কটাক্ষ—এখন থেকে শুধু ছেলেরাই নাটকে অভিনয় করতে পারবে, আর মেয়েরা অভিনয় বাদ দিয়ে ঘর-সংসারের কাজ করবে।

ব্যঙ্গাত্মক পোস্টে অভিনেত্রী আরও লেখেন, মেয়েরা বাজার থেকে সামুদ্রিক খাবার কিনে রান্না করে টেবিলে পরিবেশন করবে। তবে ঘরে গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হবে না। তাই রান্নাও বাদ দিয়ে আরাম করার পরামর্শ দেন তিনি। এরপর বিদ্যুৎ না থাকায় টেলিভিশন দেখাও সম্ভব হবে না বলে কটাক্ষ করেন ফারিয়া।

এ অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে নিজের মতো ‘উল্টাপাল্টা স্ট্যাটাস’ দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে বেশি সময় ফোন ব্যবহার করলে চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও ব্যঙ্গ করে তুলে ধরেন অভিনেত্রী।

পোস্টের শেষদিকে ‘লাল আপ্পি’ সম্বোধন করে শবনম ফারিয়া লেখেন, ‘কেমন লাগছে নতুন স্বাধীনতা?’ এরপর সবকিছু বাদ দিয়ে ঘর থেকে বের হয়ে অটোরিকশায় ঘুরে বেড়ানোর পরামর্শ দেন তিনি। দুর্ঘটনায় মারা গেলে নিজের আর কোনো টেনশন থাকবে না, বরং টেনশন থাকবে আত্মীয়স্বজনের—এমন তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন অভিনেত্রী।

কী বলা হয়েছে আইনি নোটিশে?

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দফতরে এ আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, বর্তমান সময়ের নাটক ও চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত প্রেম ও রোমান্টিক বিষয়বস্তুর আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা এবং ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া নাটক ও চলচ্চিত্রে পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এতে সমাজের নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মানা ও শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের কর্তব্য। পাশাপাশি ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বিষয়ে বিধিনিষেধ এবং ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে প্রেমভিত্তিক কনটেন্ট বন্ধ করে এর পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র এবং নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

এদিকে প্রেমের নাটক ও সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে এমন আইনি নোটিশের ঘটনায় অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় শবনম ফারিয়ার ব্যঙ্গাত্মক পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এনএনবাংলা/