সাম্প্রতিক
Skip to content

বিয়ে করলেন মিষ্টি জান্নাত

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন। সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ জীবনঘটনা যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি স্পষ্ট করেন এই অভিনেত্রী।

বিভিন্ন সময়ে শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত তা মিথ্যা প্রমাণিত হয়েছে। মিষ্টির স্বামী একজন ব্যবসায়ী। তবে তার নাম বা বিস্তারিত পরিচয় আপাতত প্রকাশ করতে চান না অভিনেত্রী।

বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে মিষ্টি জানান, এসব তথ্য এখন বলা যাবে না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।

স্বামীর পেশা সম্পর্কে মিষ্টি বলেন, তিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি তিনি।

বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং কবে বিয়ে হয়েছে, সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

জানা যায়, মিষ্টির স্বামী একজন ব্যবসায়ী এবং পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে স্বামীর নাম ও বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করতে চাননি তিনি।

মিষ্টি বলেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং কবে বিয়ে হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলতে চান না। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো সাসপেন্স থাকবে না।

তিনি আরও বলেন, সময় হলেই স্বামীকে সবার সামনে আনব, এবং ইতালিতে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানান এই অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। বিয়ে ও প্রেম নিয়ে অনেকে তাকে নিয়মিত বিরক্ত করছিলেন—ফোন করে দেখা করতে চাওয়া, বিদেশে গিয়ে দেখা করার কথা বলা কিংবা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো ঘটনায় বিরক্ত হয়েই তিনি বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন। একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

মিষ্টি বলেন, বিয়ে হলেও এখনো পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি, বর্তমানে তিনি নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

এনএনবাংলা/এফএস