সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে হলদে পাখির সম্প্রসারণের লক্ষ্যে ও মাধ্যমিক বিদ্যালয়ে গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মধুখালী উপজেলা কর্তৃক আয়োজিত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মধুখালী উপজেলা কমিশনার খাদিজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইডের ফরিদপুর ও আঞ্চলিক ট্রেজারার ও জেলা কমিশনার রেহেনা জাহান, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুপা ঘোষ। বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেহেরুন নেছা, গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শান্তা সাহা।

অনুষ্ঠানের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলদে পাখির দল মধুখালী উপজেলার পরিচিতি তুলে ধরে জারি গান পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়। এতে খুশি হয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান হলদে পাখিদের সাথে ছবি তোলেন এবং পাখিদের পুরস্কৃত করেন।

এনএনবাংলা/