সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে ওসিবুর হত্যা মামলায় ৪২ আসামিকে কারাগারে প্রেরণ

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় ওসিবুর ফকির হত্যা মামলায় ৪২ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গেল বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ৪২ আসামি নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ ফেব্রুয়ারি বড়কুলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ওসিবুর ফকিরসহ চারজন নিহত হন।

ওসিবুর ফকিরকে হত্যার অভিযোগে তার বাবা ওসমান ফকির নড়াইল সদর থানায় মামলা করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয় ।

মামলায় অভিযোগ করা হয়, ২৩ ফেব্রুয়ারি ভোরে বাড়িতে ফেরার পথে বড়কুলা গ্রামের একটি সড়কে ওসিবুরের ওপর ধারালো অস্ত্রসহ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনএনবাংলা/