ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এই পদায়ন ও রদবদল করা হয়।
আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১), সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করা মো. আতিকুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন), ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে কর্মরত মো. ফজলুল হককে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে বদলি করে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এনএনবাংলা/এফএস
