সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে

ছবি: ইন্টারনেট

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তেলের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।

অয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলার ৭৪ সেন্টে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৩ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১০৩ ডলারের ওপরে উঠেছে।

সৌদি আরবের তেল অবকাঠামোয় নতুন করে হামলা চালিয়েছে হুথিরা। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের জাহাজে হামলা করেছে ইরান। এসব ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। হুথিদের হামলার জেরে সৌদি আরবের একটি তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকার খবরে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথগুলোর একটি হিসেবে হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এই পরিস্থিতিতে বাংলাদেশসহ তেল আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহন খরচ—প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বাড়ে। এর প্রভাব পড়তে পারে পণ্য ও সেবার দামে, যা শেষ পর্যন্ত মূল্যস্ফীতির হার আরও বাড়িয়ে দিতে পারে।

এনএনবাংলা/