সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বগিতে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে কে বা কারা আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছে। পাশের বগিতেও আগুন ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। এতে কমলাপুর রেলস্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এনএনবাংলা/