সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আমেরিকা যাওয়ার গ্রিন সিগন্যাল পেলেন শাকিব

অনলাইন ডেস্ক :

এর আগে কখনোই যাওয়া হয়নি। একাধিকবার সিনেমার শুটিং করতে আমেরিকার ভিসার আবেদন করেছিলেন। তাতে ইতিবাচক সাড়া মেলেনি। এবার একটি এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন মুলুকে যাওয়ার গ্রিন সিগন্যাল পেলেন নায়ক শাকিব খান। আগামী ১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক এওয়ার্ড-২০২১’। সেখানে অংশ নিতে যাচ্ছেন শাকিব। তার সঙ্গে থাকবেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কুনালসহ আরও অনেকে। চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড এওয়ার্ড’ অনুষ্ঠানে। জানা গেছে, প্রথমবার আমেরিকায় যাওয়ার ভিসা পেয়ে বিষয়টি উপভোগ করছেন শাকিব। তাকে পেয়ে আমেরিকাপ্রবাসী বাংলাদেশিরাও আনন্দে ভাসবেন বলে ধারণা এওয়ার্ড অনুষ্ঠান আয়োজকদের। আমেরিকা সফরের উদ্দেশ্যে ভোরে দেশ ছাড়বেন শাকিব খান। তিনি ফিরবেন ৫ ডিসেম্বর।