সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

একটি আতঙ্কের নাম ‘পাথর নিক্ষেপ’

অনলাইন ডেস্ক :

রেলপথে যাতায়াতের ক্ষেত্রে একটি আতঙ্কের নাম ‘পাথর নিক্ষেপ’। বখাটে ছেলেদের ছুড়ে দেওয়া এসব পাথরে ভাঙছে ট্রেনের জানালার গ্লাস, আহত হচ্ছেন অনেক যাত্রী। কেউ বা হারাচ্ছেন চোখ, কেউ আবার ঢুলে পড়ছেন মৃত্যুর কোলে। আর দিনদিন এই প্রবণতা যেন বেড়েই চলেছে। পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে একটি নাটক। নাটকের নাম ‘অনাকাক্সিক্ষত’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় এটি রচনা করেছেন ফজলুল করিম। প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। নাটকটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, লারা লোটাস, সাজ্জাদ রেজা, সেলিম কামাল, রাজু আহসানসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে শনিবার রাত ৯টায়। নাটক প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘অনেক সময় বখাটে ছেলেরা রেললাইনের পাশ থেকে পাথর ছুড়ে মারে আর সে পাথরের আঘাতে যাত্রীরা আহত হয়। নাটকের নায়িকা সুরভীর জীবনেও তা-ই হয়েছিল। এই অনাকাক্সিক্ষত ঘটনা আর যাতে না ঘটে, সে ব্যাপারে সামাজিক সচেতনতাই নাটকের মূল বিষয়বস্তু।’ নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, পরাগ ভালো চাকরি করে। সে সুরভীকে ভালোবাসে। সুরভীর পড়াশোনা শেষ না হলে তার পরিবার বিয়ে দেবে না, তাই পরাগ-সুরভী তাদের পরিবারের কাউকে তাদের ভালোবাসার কথা বলেনি। পড়াশোনা শেষে সুরভী আর পরাগ সিদ্ধান্ত নেয় তাদের ভালোবাসার কথা জানাবে। পরিবারকে জানালে সুরভীর দাদা পরাগের খোঁজখবর নিতে তার বাড়িতে যায়। তারপর দুই পরিবার সুরভী আর পরাগের বিয়ের দিন-তারিখ ঠিক করে। বিয়ের আগে সুরভী আর পরাগকে নিয়ে সুরভীর মা সুরভীর নানিকে দেখতে যায়। ফেরার পথে ট্রেনে জানালার পাশে বসে থাকার সময় বখাটে ছেলেদের ছুড়ে দেওয়া পাথরে সুরভীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সুরভীর চোখ নষ্ট হওয়ার খবর শুনে পরাগের বাবা এ বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগোতে থাকে।