সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার অভিনয়ে শাহরুখকন্যা ও অমিতাভের নাতি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি আরিয়ান খানের মাদক মামলা নিয়ে বেশ অস্বস্তিতে সময় কেটেছে বলিউডের খান পরিবারের। এর মধ্যেই একটি সুখবর এলো। বড় পর্দায় নাকি অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। গুঞ্জন উঠেছে, এই স্টারকিডের বিপরীতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন জোয়া আখতার। শোনা যাচ্ছে, তাদের দু’জন ছাড়াও থাকছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানও। সম্প্রতি ইনস্টাগ্রামে জোয়া আখতার জনপ্রিয় কমিক চরিত্র ‘আর্চি’র একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হতে যাচ্ছি। সঙ্গে থাকছে বলিউডের নতুন প্রজন্ম! আর এতেই গুঞ্জন রটে, এই স্টারকিডদের নিয়ে কাজ করার বিষয়টি। এদিকে, অনেক আগে থেকে বলিউডের এই তারকাপুত্র ও কন্যাদের নিয়ে সিনেমায় বানাতে নামকরা সব নির্মাতারা মুখিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত এই পরিচালক।