সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

বিমান ছিনতাই নিয়ে সিনেমা, শেষ হলো শুটিং

অনলাইন ডেস্ক :

‘ভুবন মাঝি’ ও ‘গন্ডি’-খ্যাত পরিচালক ফাখরুল আরেফীন খান নির্মাণ শেষ করেছেন ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ শিরোনামের বিশেষ একটি সিনেমা। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের পৈলান স্টুডিওতে সেট ফেলে ছবির দৃশ্যধারণ শুরু হয়। প্রায় দুই মাস পর এর শুটিং পর্বের ইতি টানলেন এই নির্মাতা। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ফ্রান্সের প্যারিসের আর্লি বিমান বন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করে ফরাসি এক তরুণ। নাম- জ্যাঁ কুয়ে। এটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য- যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শরণার্থী শিশুদের চিকিৎসার জন্যে ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে সব যাত্রী। এমন একজন স্বাধীনতাকামী মানুষ ও সত্যি ঘটনাটা অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। ফাখরুল বলেন, ‘সেদিন জ্যাঁ কুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন, কী ঘটেছিল বিমানের ভেতরে- পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আর সেই লক্ষ্য নিয়েই সিনেমার চিত্রায়ন শেষ করে শুটিং পরবর্তী কাজগুলো করছি।’
নির্মাতা আরও বলেন, ‘এটা আমাদের গড়াই ফিল্মসের প্রথম আন্তর্জাতিক কাজ।’ ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও অভিনয় করছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ান ডেরিয়া গভ্রুসেনকো, নিকোলাই নভোমিনাস্কি, ভারতের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ প্রায় ৩৬ জন শিল্পী।