সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বেনজেমা-এমবাপ্পের গোলে ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়েছে ফ্রান্সের। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আরেকটু ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে স্বাগতিক ফিনল্যান্ডের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না। যদিও নিজেদের মাঠে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছে ফিনিশদের। করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পের গোলে বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের। গত মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনিশদের ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। তাদের বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে ছিল। তবে শেষ ম্যাচে ফরাসিদের কাছে হেরে যাওয়ায় প্লে খেলার সুযোগও শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের। হেলসিঙ্গিন অলিম্পিক স্টেডিয়ামে হেরে যাওয়ায় ‘ডি’ গ্রুপে তৃতীয় হয়ে বাছাই শেষ করেছে স্বাগতিকরা। হারের পরও ফিনল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকে থাকতো যদি ইউক্রেন না জিততো বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। একদিকে নিজেরা হেরে গেছে, অন্যদিকে বসনিয়ার মাঠ থেকে ইউক্রেন ২-০ গোলে জেতায় ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। ফলে প্লে অফে নির্ধারণ হবে ইউক্রেনের বিশ্বকাপ ভাগ্য। অন্যদিকে সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিনিশিরা। আর ১৮ পয়েন্ট পাওয়া ফ্রান্স সরাসরি পেয়েছে কাতার বিশ্বকাপের টিকিট। ২০২২ সালের আসরে খেলার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছিল ফিনল্যান্ড। প্রথমার্ধে ফ্রান্সকে মোটেও সুবিধা করতে দেয়নি তারা। নিজেদের সমর্থকদের সামনে নতুন রূপকথা রচনার ইঙ্গিত দিয়েও দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৬৬ মিনিটে ফরাসিরা এগিয়ে যায় বেনজেমার গোলে। ফর্মের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বক্সের ভেতর এমবাপ্পের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে শট করেন গোলমুখে। ফিনল্যান্ডের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জড়িয়ে যায় জালে। এগিয়ে যাওয়ার পর আক্রমণে আরও গতি বাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই গতি ঝড়েই ফিনিশদের স্বপ্ন শেষ হয়ে যায়। ৭৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ক্ষীপ্রগতিতে এমবাপ্পে বক্সে ঢুকে আড়াআড়ি শটে করেন দেখার মতো এক গোল। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ফিনল্যান্ড। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে যায় তাদের। বিপরীতে বিশ্বকাপ ‘প্রস্তুতি’ পর্বের শুরুটা দারুণভাবে রাঙিয়ে নিলো ফ্রান্স।