সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক :

ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের স্থলে সৌরভকে নিয়োগ দেয়া হয়েছে। অনিল কুম্বলে এই পদে পৃথক তিন মেয়াদে ৯ বছর দায়িত্ব পালন করেন।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে বলেন, ‘সৌরভকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্বের একজন সেরা খেলোয়াড় ও পরবর্তীতে প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা ক্রিকেট সম্পর্কে আমাদের সিদ্ধান্তকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। ৪৯ বছর বয়সী সৌরভ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে এরপরও কয়েক বছর তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন।
তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে সাড়ে ১৮ হাজারের বেশি রান করেছেন। ২০১৯ সালে সৌরভ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।