সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

প্রথম টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বৃহস্পতিবার প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন এই দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে সুযোগ পেয়েছেন দুই জন ক্রিকেটার। তারা হলেন- খুশদিল শাহ ও হায়দার আলি। অবশ্য টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল নিয়ে বাংলাদেশে এসেছে পাক বাহিনী। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ২০ ও ২২ নভেম্বর একই সময় ও একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের ১২ সদস্যের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।