সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ফাইনালের দুঃখ এখনও তাড়িয়ে বেড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

শ্রীলঙ্কার চার জাঁতি ফুটবল প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। রিক্তহস্তে দেশে ফিরে সবাই বিষণœ। লাল-সবুজ দলের কোচ মারিও লেমসের আক্ষেপ যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে বিদায় নেওয়ার দুঃখ ভুলতে পারছেন না তিনি। অন্তর্বর্তী কোচ হিসেবে লেমস সফল হতে পারেননি। সেই আক্ষেপ আছে তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় ৩৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটা হতাশার। আপনারা জানেন, আমরা ফাইনাল খেলার খুব কাছাকাছি ছিলাম। আমাদের মূল লক্ষ্যও ছিল ফাইনাল খেলার। কিন্তু আমরা যেভাবে হেরেছি, সেটা ভীষণ হতাশার। আমি মনে করি, আমরা আরেকটু ভালো করতে পারতাম।’ এবার না হলেও ভবিষ্যতে সাফল্য আসবে বলে আশা পর্তুগিজ কোচের, ‘যা হওয়ার সেটা হয়েছে। এখন আমাদের এগিয়ে যেতে হবে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি, ছেলেরাও তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু হয়নি। আশা করি, পরের টুর্নামেন্টে ভালো হবে।’ টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু প্রত্যাশা করেছিলেন, দল ফাইনালে খেলবে। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে আবারও বিদায় নিতে হয় বাংলাদেশকে। কলম্বোর প্রতিযোগিতা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে সাবেক এই তারকা বলেছেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ফাইনাল খেলার, চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু চাওয়া পূরণ হয়নি। না হওয়ার কারণ যদি বিশ্লেষণ করি, তাহলে সিশেলসের বিপক্ষে শেষ ৩ মিনিট ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ২ মিনিটে আমাদের ম্যাচ হাতছাড়া হয়েছে।’ এই ফল যে কোনোভাবে কাম্য নয়, সেটাও বললেন রুপু, ‘এটা আসলে মনোযোগের অভাব। সেই সঙ্গে গোল মিসের মহড়া ও অপ্রত্যাশিতভাবে গোল খাওয়া… এসব কারণে এই ফল মেনে নিতে হচ্ছে। এটা আসলে প্রত্যাশিত নয়।’