সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মাইলফলক উঁকি দিচ্ছে মাহমুদউল্লাহর সামনে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান থেকে ৬০ রান দূরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ১১০ ম্যাচের ১০২ ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯৪০ রান করেছেন তিনি। আর ৬০ রান করলেই টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ হবে মাহমুদউল্লাহর। শুক্রবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কাল সিরিজের প্রথম ম্যাচেই ৬০ রান করলেও, ২ হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ থাকছে মাহমুদউল্লাহর। এ ম্যাচে ৬০ রান করতে পারলে বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে ২ হাজার রান ক্লাবে নাম লেখাবেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও মাহমুদউল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৯৪ ম্যাচের ৯৩ ইনিংসে ১৮৯৪ রান করেছেন সাকিব। তৃতীয়স্থানে তামিম ইকবাল। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম।