সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ

ছবি: মঈন আহমেদ

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ৪০ রান ও আফিফ হোসেন ২০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ফখর জামানের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ফখর জামানের অপরাজিত ৫৭ রানে ভর করে ১১ বল বাকি থাকতেই আট উইকেটে জয় নিশ্চিত করে বাবর আজমের দল।
৫১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন ফখর এবং ম্যাচ সেরা প্লেয়ারও হন তিনি। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ রান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম।
এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সোমবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।