সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

করোনায় আক্রান্ত ডি ব্রুইন

অনলাইন ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপে গ্রুপ সেরা হওয়ার জন্য জোর লড়াই চলছে ফ্রান্সের জায়ান্ট পিএসজি এবং ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মধ্যে। এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দুই দলের পরবর্তি ম্যাচটি। পিএসজি এবং ম্যানসিটি মুখোমুখি হবে এই ম্যাচে। ম্যানসিটির মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম লেগের ম্যাচে পিএসজির মাটিতে পিএসজি জিতেছিল ২-০ গোলে। এবার ম্যানসিটির মাঠে প্রতিশোধের সুযোগ স্বাগতিকদের। চলতি মাসের ২৪ তারিখ দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচের আগে গ্রুপে ৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তার পরই আছে পিএসজি। তাই দুই দলের পরের ম্যাচটির গ্রুপ সেরা নির্ধারণ করে দিতে পারে। এই ম্যাচে ম্যানসিটি পাবে না তাদের দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইনকে। বেলজিয়ামের হয়ে ম্যাচ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এই করোনার কারণে তাকে এখন থাকতে হবে আইসোলেশনে।