সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

শেষ ম্যাচে হাসপাতালে তাসকিন

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের ষষ্ঠ ওভারে ডান হাতের ওপরের অংশে বল লাগে তাসকিন আহমেদের। প্রথমে তিনি মাঠ ছেড়ে উঠলেও পরে আবার মাঠে ফেরেন। তবে ম্যাচ শেষে তাসকিন আহমেদকে হাসাপাতালে নেওয়া হচ্ছে। সোমবার রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি ধরার চেষ্টা করেন তিনি। বল তালুবন্দি না হয়ে লেগে যায় ডান হাতের ওপরের অংশে। তাসকিন ব্যথা পান। ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছেড়ে যান। বাকি ৫ বল করেন শহিদুল। শুশ্রুষা শেষে পরে আবার মাঠে ফিরেন তাসকিন। একাদশ ওভারে বলও করেন। এরপর আবারও মাঠ ছেড়েছিলেন। এরপর ইনিংসের শেষদিকে এসে ১৮তম ওভারে বল করেন। কিন্তু ম্যাচ শেষে তার হাতের বিস্তারিত অবস্থা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য।