সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

জাভির প্রশংসায় পঞ্চমুখ মেসি

অনলাইন ডেস্ক :

কথায় বলে, সবকিছুরই শেষ আছে। কাতালান জায়ান্ট ক্লাব বার্সেলোনা যেমন নিজেদের শেষের সময়টা পার করছে। লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর একসময়ের প্রতাপশালী দলটি এখন জিততে ভুলে গেছে। খেলায় নেই কোনো ছন্দ। এমন অবস্থা থেকে ক্লাবটিকে টেনে তোলার দায়িত্ব পেয়েছেন বার্সার সাবেক কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই জয় পেয়েছেন। এরপর জাভির প্রশংসায় পঞ্চমুখ হলেন লিওনেল মেসি। ২০১৫ সালে বার্সেলোনা থেকে বিদায় নিয়েছিলেন জাভি। তার প্রত্যাবর্তনে সমর্থকদের পাশাপাশি লিওনেল মেসিও খুশি। ‘মার্কা’কে দেওয়া সাক্ষাতকারে আর্জেন্টিনার সুপারস্টার বলেন, ‘জাভি এমন এক কোচ, যে অনেক কিছু জানে। এ ক্লাবের সবকিছু তার জানা আছে। শিশুকাল থেকেই সে এখানে আছে। তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাভি এমন একজন, যে বার্সেলোনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমার মনে এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ কোচ হিসেবে কঠিন পরীক্ষা দিতে হবে জাভিকে। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে না জিতলে শেষ ষোলোতে যাওয়া হবে না। খেলোয়াড়ী জীবনে জাভির প্রিয় বার্সা সতীর্থ ছিলেন মেসি। এবার জাভির কোচিংয়ে তিনি বার্সায় ফিরতে চান? জবাবে মেসি বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি একদিন বার্সেলোনায় ফিরতে চাই। কারণ, যে উপায়েই হোক না কেন, ক্লাবকে সাহায্য করতে চাই। তাই কোনো উপায়ে যদি সাহায্য করতে পারি, অবশ্যই ফিরতে চাই।’