সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

প্রথম টেস্টে বাদ পরলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক:

সন্দেহাতীতভাবে বাংলাদেশের পেস আক্রমণের সময়ের সেরা বোলার এখন তাসকিন আহমেদ। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ডানহাতি এ পেসার। নিশ্চিত করেই বলা যায় টেস্ট সিরিজের দলে থাকতেন তাসকিন। কিন্তু ইনজুরির কারণে দ্রুতগতির এ পেসারকে প্রথম টেস্টে পাবে না বাংলাদেশ। বোলিংয়ের সময়ে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান তাসকিন। পরে পেইনকিলার খেয়ে এসে বোলিং করছেন বটে। কিন্তু ম্যাচ শেষেই তাকে ছুটতে হয়েছে হাসপাতালে। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিনের হাতে সেলাই পড়ছে। তাই প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনাই নেই। মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাবর আজমের শট ফেরাতে গিয়ে ডানহাতে ব্যথা পান তাসকিন। সঙ্গে সঙ্গেই মাঠ ত্যাগ করেছিলেন তিনি। পরে মাঠে ফিরে বোলিংও করেছেন। ৩ দশমিক ১ ওভারে ১৬ রান দিয়েছেন তিনি।