সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এবার আবাহনীতে বিশ্বকাপ খেলা কলিনদ্রেস

অনলাইন ডেস্ক :

চুক্তির প্রস্তাব প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বসুন্ধরা কিংসকে বিদায় বলেছিলেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। ঢাকার মাঠ মাতানো এই ফরোয়ার্ড এবার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। আপাতত তাকে এক মৌসুমের জন্য দলে টেনেছে আকাশী-নীলরা। ২০২১-২২ মৌসুমের দলবদলের শেষ দিন বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন কলিনদ্রেস। এক মৌসুমের জন্য তাকে দলে নেওয়ার কথা জানিয়েছেন আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত কিংসের হয়ে খেলেন কলিনদ্রেস। দলটির হয়ে একটি করে প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জিতেন; ২৯ ম্যাচে করেন ১৪ গোল। চুক্তি বাড়িয়ে আরও এক বছর কিংসে থেকে যেতে চেয়েছিলেন কলিনদ্রেস। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে লিগ চ্যাম্পিয়নরা প্রস্তুাব দিয়েছিল স্বল্পমেয়াদী চুক্তির। দুই পক্ষের বনিবনা না হওয়ায় কিংস ছেড়ে কোস্টা রিকা দেপোর্তিভো সাপরিস্সায় ফিরে যান তিনি। এক মৌসুম পরই নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের ফুটবলে ফিরলেন কলিনদ্রেস। শনিবার শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপ দিয়ে নতুন মিশন শুরু হবে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের।