সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যশ-নুসরাতের সম্পর্কে ফাটল

অনলাইন ডেস্ক :

টলিউডের অন্যতম জুটি নুসরাত-যশ। চার মাসের ঈশানকে নিয়ে বেশ ভালোই চলছে তাদের। কিন্তু হঠ্যাৎ ইন্সটাগ্রামের একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে কি ভাঙতে চলেছে নিয়ে যশ-নুসরাতের সম্পর্ক? এই সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের মনে। শুক্রবার ইনস্টাগ্রামে দুইটি স্টোরি পোস্ট করেন নুসরাত। একটিতে ছেলে ঈশান প্যারাম্বুলেটরে, শীত-সকালের ঘোরাঘুরির মজা। আর পোস্টের ক্যাপশনে লিখেছেন‘যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা। যে কোনও মানুষের জন্যই সবচেয়ে ভাল জেলখানা সেখানেই, যেখানে ভালবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।’ নুসরাতের এই পোস্টের কিছুক্ষণ পরেই পাল্টা পোস্ট করেছে যশ।‘কেন জেলখানায় বন্দি হয়ে থাকছ? খাঁচার দরজা তো খোলাই আছে।’ এরপর থেকে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনায় পড়েন নুসরাত। তার ক’দিন পরে, ২৬ অগস্ট সন্তানের জন্ম দেন নুসরত। তারপর যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে মেনে নেন এই টলিউড অভিনেত্রী। এরপর থেকে মধুর জীবনযাপন করছেন যশ-নুসরাত। এদিকে বাস্তব জীবনে যাই হোক শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমায় দেখা যাবে নুসরাত-যশকে।