সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন সাকিব আল হাসান। কিন্তু চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় চট্টগ্রামে চলমান প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। এই ম্যাচে বাংলাদেশ এখন হারের পথে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায়। এর আগে সোমবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিয়েছেন সাকিব। একটি সূত্রে জানা গেছে, সাকিবের ফিটনেস টেস্টের ফলাফল সন্তোষজনক। পরীক্ষার সব প্যারামিটারেই ভালোভাবে উৎরে গেছেন সাকিব। এখন দ্বিতীয় টেস্টে সাকিবেকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। যদিও ফিটনেস টেস্ট নিয়ে বিসিবির চিকিৎসা বিভাগ বা টিম ম্যানেজমেন্ট এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সাকিবকে ছাড়া চট্টগ্রাম টেস্টে ভূগতে হয়েছে বাংলাদেশকে। সাকিবের না থাকা মানে একজন স্পেশালিস্ট ব্যাটার আর একজন স্পেশালিস্ট বোলারের না থাকা। নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করতে গুরু সালাউদ্দিনের দ্বারস্থও হয়েছেন সাকিব। নিজের একাডেমিতে অনুশীলন করেছেন। উল্লেখ্য, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দুই ম্যাচ খেলা হয়নি আগের ৬ ম্যাচে ১১ উইকেট পাওয়া সাকিবের।