সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

দুই ইনিংসেই উইকেটহীন, রাহির ক্যারিয়ারে প্রথম

অনলাইন ডেস্ক :

১২ ম্যাচে নামের পাশে ৩০ উইকেট নিয়ে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন আবু জায়েদ রাহি। দুই ইনিংসেই থেকেছেন উইকেটহীন। টাইগার পেসারের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা এটিই প্রথম। আগের ১২ টেস্টে রাহি বল করতে পেরেছেন মাত্র ১৬ ইনিংসে। কেননা বাংলাদেশের ভাগ্যে ইনিংস ব্যবধানে হারই জুটেছে বেশি। চোট কাটিয়ে ফেরা পেসার চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১২ ওভার বল করে দেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসেও থাকেন নির্বিষ। ৪ ওভার বল করে দেন ২৩ রান। উইকেট নেয়ার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেননি। আরেক পেসার ইবাদত হোসেন সাফল্য পেয়েছেন। প্রথম ইনিংসে ২৬ ওভারে ৪৭ রান দিয়ে পুরনো বলে নিয়েছেন ২টি উইকেট। পরের ইনিংসে ৮ ওভারে দিয়েছেন ৩০ রান। পাননি উইকেট।