সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ঢাকা টেস্টের দল ঘোষণা, ফিরেছেন সাকিব

অনলাইন ডেস্ক :

চোটের কারণে পকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া চট্টগ্রাম টেস্ট সাফল্য পায়নি বাংলাদেশ। আট উইকেটে হেরেছে দল। এবার ফিট হয়ে উঠেছেন সাকিব। ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তিনি। বিসিবি ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ৪ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, মাহমুদুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।