সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ফেব্রুয়ারিতে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ

অনলাইন ডেস্ক :

করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া ক্লাব বিশ্বকাপ ২০২১’র তারিখ ঘোষনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। নতুন তারিখ অনুযায়ী আগামী বছর ৩-১২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। এখানে সুযোগ পাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী চেলসিকে এ কারণে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ বাতিল করতে হবে। জুরিখে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানের ঘন্টাখানেক আগে এই তারিখ ঘোষনা করা হয়। সাত দলের অংশগ্রহনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার কোপা লিবারটেডরস চ্যাম্পিয়ন হবার সুবাদে পালমেইরাস এই ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী হিসেবে চেলসি তো রয়েছেই। চেলসি ও পালমেইরাস সরাসরি সেমিফাইনালে খেলবে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচের পর ১২ ফেব্রুয়ারি আর্সেনালকে আতিথ্য দেবার কথা রয়েছে চেলসি। এই দুটি ম্যাচের তারিখ এখন পুন:নির্ধারিত করতে হবে। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া অপর দলগুলো হলো আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলি, এশিয়ান চ্যাম্পিয়ন আল হিলাল, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী মনটেরি, ওশেনিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি প্লাস ও স্বাগতিক দেশের লিগ শিরোপা বিজয়ী আল জাজিরা। কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ ক্লাব বিশ্বকাপ দুইবার পিছিয়ে শেষ পর্যন্ত আগামী বছর অনুষ্ঠানের সিদ্ধান্ত হলো। মূলত জুন-জুলাইয়ে চায়নায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ও কোপা আমেরিকা এক বছর পিছিয়ে যাওয়ায় ক্লাব বিশ্বকাপ স্থগিত করা হয়। এরপর ডিসেম্বরে জাপানে অনুষ্ঠানের কথা থাকলেও তিন মাস আগে মহামারীর কারণে ভ্রমন নিষেধাজ্ঞা জারী করায় সেটাও বাতিল হয়ে যায়।