সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাইফ হাসান

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে। তবে টাইফয়েডে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনিশ্চিত বাংলাদেশ দলের তরুণ ওপেনার সাইফ হাসান। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয়েছিল সাইফের। যার ফল এসেছে পজিটিভ। এখনো দলের সঙ্গেই রয়েছেন সাইফ। একই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবেন তিনি। ডানহাতি এই ব্যাটার বর্তমানে বিসিবির মেডিক্যাল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে অবশ্য ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাইফ। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন বাউন্সার ডেলিভারিতে। প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেছেন তিনি। দুইবারই আউট হয়েছেন শাহিন শাহ আফ্রিদির বলে। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন সাইফ। প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ডাক মেরেছেন তিনি।