সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

যোগ্য হিসেবেই মেসির ব্যালন ডি’অর জয়: আনচেলত্তি

অনলাইন ডেস্ক :

সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সপ্তম ব্যালন ডি’অর গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি ও চেলসির ইটালিয়ান তারকা জর্জিনহোকে। তবে টনি ক্রুশদের মতো অনেকেই বলছেন, লেভানদোস্কির পাওয়া উচিত ছিল এবারের ব্যালন ডি’অর। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এখানে বিতর্কের কিছু দেখছেন না। যোগ্য হিসেবেই মেসি বর্ষসেরা হয়েছেন বলে মনে করেন তিনি। আনচেলত্তি বলেছেন, ‘মেসি ব্যালন ডি’অর জিতেছে। এই সিদ্ধান্তকে সম্মান জানাই। সে এখনো দুর্দান্ত এক খেলোয়াড়। এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই।’ আগামী বছর করিম বেনজেমা বা রিয়ালের অন্য কোনো খেলোয়াড় পুরষ্কারটি জিতবেন বলে আশা করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আশা করি, পরের বছর রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় এটি জিতবে। বেনজেমা দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে এবং সে চতুর্থ হয়েছে। (আগামী বছর) নতুন অনুপ্রেরণায় প্রথম হওয়ার চেষ্টা করবে সে।’