সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ভারতকে আবারও হারাল বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক :

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে টানা তিন ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ৬ রানে। টস হেরে আগে ব্যাট করে মাহফিজুলের ৫৬ ও প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ রানে স্কোরবোর্ডে ২৩০ রান দাঁড় করায় বাংলাদেশ যুব দল। জবাবে ব্যাট করতে নেমে ২২৪ রানে থামে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৩০ রানে অল-আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহফিজুল (৫৬) আর প্রান্তিক নওরোজ নাবিল (৬২) খেলেন পঞ্চাশোর্ধ দুটি ইনিংস। এ ছাড়া ফাহিম ২১, নাইমুর ২০, ইফতেখার ১৫ রান করে ছোট ছোট অবদান রাখেন। ভারতের হয়ে ১০ ওভারে ৫৩ রান তিয়ে ৫ উইকেট নেন রিশিথ। ২টি করে উইকেট নিয়েছেন গার্ভ আর নিশান্ত। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিল ভারত। দলীয় ১০ রানে ভারত যুব দলের ওপেনার হারনুর ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫২ রান। একপ্রান্ত আগলে দারুণ লড়াই করেন অংকৃশ। বাংলাদেশ প্রায় হেরেই যাচ্ছিল। তবে অংকৃশকে ৮৮ রানে ফিরিয়ে দারুণ ব্রেক থ্রু দেন রিপন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান আর বাংলাদেশের প্রয়োজন ছিল ২ উইকেট। ৪ বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন তানজিম সাকিব। ৯.৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় সাকিব নেন ৩ উইকেট। এ ছাড়া মেহরব ৩ উইকেট নিয়েছেন ৩৬ রানে।