সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নিউজিল্যান্ড সফরেও নেই সাকিব

অনলাইন ডেস্ক :

বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। ইনজুরি ও পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ছিলেন না তিনি। এবার আসন্ন নিউজিল্যান্ড সফরেও বাঁহাতি এ অলরাউন্ডারকে পাবে না বাংলাদেশ। পারিবারিক কারণ না থাকলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর সতীর্থদের সঙ্গে উড়াল দেবেন না সাকিব। বৃহস্পতিবার বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও নিশ্চিত করলেন এ সফরে পাওয়া যাবে না সাকিবকে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুটি ম্যাচ মিস করেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টও। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তিনি। তবে এই একটি টেস্ট পর আবারও সাকিবকে পাবে না টিম ম্যানেজমেন্ট।