সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পুলিশে দ্বারস্থ ‘কাঁচা বাদাম’র গায়ক

অনলাইন ডেস্ক :

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই গানের গায়ক ভুবন বাদ্যকর। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন আর ভুবন বাদ্যকরের গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফেইসবুক, ইউটিউব, টিকটক খুললেই বেজে উঠছে তার গান। তার গান দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন অনেকে। কিন্তু তার ভাগ্যে কিছুই জুটছে না। এই অভিযোগ নিয়েই থানায় হাজির ভুবন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভুবনের অভিযোগ ‘কাঁচা বাদাম’ গানটি তার লেখা ও সুর করা। কিন্তু এই গানে অনেকে লাভবান হলেও তার লাভের অঙ্ক শূন্য। তিনি চাইছেন পুলিশ বিষয়টি তদন্ত করে তার প্রাপ্যটা পেতে সাহায্য করুক। সংবাদমাধ্যমে ভুবন বাদ্যকর জানান, প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছেন। অভিযোগ জানাতে থানায় গেলে সেখানেও অনেকে সেলফি তোলার জন্য তাকে ঘিরে ধরেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে রাতারাতি খ্যাতি পাওয়া ভুবন বাদ্যকরের সংসার। প্রতিদিন ২০০-২৫০ রুপির বাদাম বিক্রি করেন। বাদাম না কিনলেও তার গানের সুর শুনে অনেকে ছুটে আসেন। টাকার পাশাপাশি পুরোনো সিটি গোল্ডের চেইন, চুড়ি, হাতের বালা, পুরোনো নষ্ট মোবাইল, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম দিয়ে থাকেন ভুবন। মাত্র ১৫ হাজার রুপিতে পুরোনা একটি মোটরবাইক কিনেছেন, সেটিতে চড়েই গ্রামে গ্রামে বাদাম বিক্রি করেন তিনি।