সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টন: মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন উর্মি-স্মৃতি

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র(অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১-’ এ মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী জুটি। ফাইনালে স্বদেশী ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুন জুটিকে ২১-৯,১৮-২১-২১-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন উর্মি-স্মৃতি জুটি। বুধবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে আকিব সোলাইমান-নাসিমা খাতুন জুটি ২১-১৯,২১-১৫ পয়েন্টে মোহাম্মদ সিগবাত উল্লাহ- মোসা. ফারহানা ইসলাম এমু জুটিকে হারান। মিশ্র দ্বৈতের অন্য ম্যাচে স্বদেশী মো.নাজমুল ইসলাম জয়-উর্মি আক্তার জুটি ফাইনালে উঠেছেঝন। রাজীব চন্দ্র দাস- স্মৃতি রাজবংশী জুটিকে ১৮-২১,৯-২১ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জয়-উর্মি জুটি। পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে মোহাম্মদ সিগবাত উল্লাহ- গৌরব সিংহ জুটি ২১-১৩,২১-১০ পয়েন্টে শাহেদ আহমেদ-মো.সাগর শেখ জুটিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্য আরেক ম্যাচে মো. নাজমুল ইসলাম জয়-বাবু মো.রাসেল জুটি ১৮-২১,২১-১৬,২১-১৪ পয়েন্টে নিজ দেশের আকিব সোলাইমান-এস.এস.এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়ে করে আগামীকাল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।