সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কাজী নওশাবার বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক:

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর জানিয়ে নওশাবা লিখেছেন, ‘চিরবিদায় আব্বু, খুব শিগগিরই দেখা হবে।’ জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নওশাবার বাবা কাজী সেলিম উদ্দিন। সিএমএইচ হাসপাতালে চলছিল তার চিকিৎসা। সেই ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। শেষ রক্ষা আর হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। নওশাবা আরও জানান, তার বড় দুই ভাই কাজী জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্র এবং কাজী জুনায়েদ আহমেদ কানাডায় থাকেন। তারা ফিরলে ১২ ডিসেম্বর ক্যান্টমেন্টে আর্মিদের কবরস্থানে তার বাবা কাজী সেলিম উদ্দিনকে সমাহিত করা হবে। উল্লেখ্য, কাজী নওশাবা আহমেদের গ্রামের বাড়ি খুলনায়। বেশ কিছু নাটক-টেলিফিল্মের পাশাপাশি ১০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।